
আজ ৮ অক্টোবর (বুধবার) বিকালে ব্যবসায়ী নেতা আবু জাফর মোহাম্মদ বাবুল (প্রাইম বাবুল) এর মিছিল থেকে যানযট নিরসনে নিযুক্ত কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া যায়।
আজ ৮ অক্টোবর নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি পন্থী এমপি প্রার্থী আবু জাফর মোহাম্মদ বাবুল তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে মিছিল করান তার অনুসারীদের দিয়ে। সেই মিছিল থেকে হামলা করা হয় যানযট নিরসন কর্মীদের উপর।
নগরীর চাষাঢ়ায় ৬ সিটের ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ থাকলেও একটি ইজিবাইক বিকালে চাষাঢ়ায় প্রবেশ করে।তখন যানযট নিরসনে নিযুক্ত কর্মীরা সেটাকে আটক করে। তখন সেই ইজিবাইক চালক পাইম বাবুলের মিছিল থেকে লোক এনে তাদের সাথে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে তারা যানযট নিরসন কর্মীদের উপর হামলে পরেন। তারা একসাথে তাদের উপর হামলা চালান ।এতে একাধিক যানযট নিরসন কর্মী আহত হন।