
আগামীকাল নারায়ণগঞ্জে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী
নারায়ণগঞ্জে জুমার নামাজ আদায় করবেন নাসির উদ্দিন পাটোয়ারীনারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করবেন নাসির উদ্দিন পাটোয়ারী।বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি জানান, আগামীকাল জুমার নামাজ তিনি নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থান মসজিদে আদায় করবেন।এদিকে, তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।