আগামী দিনে ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।-মাওলানা আব্দুল জব্বার

Spread the love

সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানার ৩ নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন
আগামী দিনে ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,,
মহানগরী আমীর জনাব আব্দুল জব্বার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ৩ নং ওয়ার্ড অফিস উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুরুতেই তিনি মহান রবের শুকরিয়া আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদে নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন কোন কুটর্কৌশল, ষড়যন্ত্র মানুষের আর কেউ বরদাস্ত করবে না। কোন জুলুমবাজ কে জুলুম করতে দেয়া হবে না কোন অন্যায় মেনে নেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা মেয়ে ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সে সমাজে আমরা শাসক নয় সেবক হতে চাই।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আনা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে সেক্রেটারি কামরুল হাসান রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *