
সৈয়দ মুহাম্মদ আনোয়ার শাহ ইবনে মুয়াজ্জাম শাহ কাশ্মীরি (উর্দু: سيد محمد انور شاه بن معظم شاه کشمیری; আরবি: سيد محمد أنور شاه بن معظم شاه الكشميري الهندي, Sayyid Muḥammad Anwar Shāh ibn Mu‘aẓẓam Shāh al-Kashmīrī al-Hindī; ১৬ নভেম্বর ১৮৭৫ – ২৮ মে ১৯৩৩) ছিলেন ভারতের একজন মুসলিম পণ্ডিত। তার কর্মজীবনে তিনি দারুল উলুম দেওবন্দসহ বেশ কিছু খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। দারুল উলুম দেওবন্দে তার সম্মানে একটি ফটকের নামকরণ করা হয়েছে। তিনি ইসলাম সম্পর্কে আরবি ও ফারসিতে বেশ কিছু বই লিখেছেন। তিনি ছিলেন মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া আরাবিয়ার প্রথম অধ্যক্ষ। দারুল উলুম দেওবন্দে তিনি প্রায় ১২ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তার গ্রন্থের মধ্যে রয়েছে ফয়জুল বারী।তিনি তার স্মৃতিশক্তির জন্য পরিচিত। তার পুত্রের ভাষ্যমতে তিনি কিছু সংক্ষিপ্তভাবে পড়লে তার স্মৃতিতে ৩০ বছরের জন্য জমা হয়ে যেত, আর যদি তিনি বিস্তারিত পড়তেন তবে তা সারাজীবন মনে থাকত।আনোয়ার শাহ কাশ্মীরি কাশ্মীরে ২৭ শাওয়াল ১২৯২ হিজরিতে (১৮৭৫ খ্রিষ্টাব্দ) একটি সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে তিনি তার পিতা মোয়াজ্জেম আলী শাহের নির্দেশে কুরআন অধ্যয়ন শুরু করেন।[১] ১৮৮৯ সালে তিনি দেওবন্দে ভর্তি হন এবং তিন বছর দারুল উলুম দেওবন্দে অধ্যয়ন করেন। এখানে তিনি মাহমুদ হাসান দেওবন্দি ও অন্যান্যদের অধীনে পড়াশোনা করেন। এরপর ১৮৯৬ সালে (১৩১৪ হিজরি) তিনি রশিদ আহমদ গাঙ্গোহীর নিকট অধ্যয়ন করেন এবং হাদিসে (যা তিনি দুই বছর যাবত পড়াশোনা করেছিলেন) এবং আধ্যাত্মিকআনোয়ার শাহ ১৯০৮ সালে গঙ্গোহের এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক ছিলেন।