
নারায়ণগঞ্জ,ফতুল্লার পাকিস্তান খাদে সচেতন নাগরিক অধিকার এর উদ্যোগে , মাদক, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে এনসিপি,জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ এলাকার বিশিষ্ট মুরুব্বী, স্থানীয় আলেমসমাজ, ছাত্র জনতা উপস্থিত ছিলেন
বৈঠকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, মাদক ব্যবসা প্রতিরোধ, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে ব্যাপক উন্মুক্ত আলোচনা হয়। তাছাড়াও ফতুল্লা বাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে তারা এই সমস্যা নিরসনের জোর দাবি জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিপির সদস্য, মতিউর রহমান মতি, আরো উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য ও জেলার সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, দক্ষিণাঞ্চলের সংগঠন শওকত আলী, জেলা এনসিপির সদস্য ফারদিন শেখ, আল-আরিস সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবুল খায়ের, সদর উপজেলা এনসিপির সদস্য, নাঈম উদ্দিন সানি, আব্দুল কুদ্দুস, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ এর সংগঠক নাজমুল ইসলাম সহ প্রমুখ।